টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এক অসহায় বৃদ্ধাকে বিনামূল্যে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) *মিজ নূরজাহান আক্তার সাথী* বৃদ্ধার হাতে হুইলচেয়ারটি তুলে দেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “সমাজের অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সরকারের মানবিক উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত ওই বৃদ্ধা উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপস্থিত ব্যক্তিরাও এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সুজন রবি দাস ধনবাড়ী টাঙ্গাইল 



















