আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালে আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ভাল্লুকশী গ্রামের আলিম হাওলাদারের পাঁচ সন্তানের তৃতীয় সন্তান সুমি আক্তার মীম (২২) এর তারিখে পারিবারিক ভাবে বিবাহ হয় পাশে ডাসার থানার আজালিয়া গ্রামের আজিজ আকনের ছেলে ফরহাদ আকনের (৩৮)এর সাথে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে মাঝে মধ্যে টর্চার করে সুমি আক্তার মীমকে।তার শশুর, শাশুড়ি, দেবর মিলে। তাদের বিরুদ্ধে মোকাম বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট আমলী আদালতে যার সি.আর.মামলা নং১৩০/২০২৪ তারিখ২৫/০৯/২০২৪ স্বারক-১৫৭৪। মামলা চলমান থাকা কালীন পরিবারের সকলের দাবি বিয়ের পর থেকে যৌতুক না দেওয়ায় একটা দিন ও শান্তি পায় নাই।সুমি আক্তার মীমের একটা ১৭ মাসের ছেলে সন্তান আছে।১৭/০৭/২০২৬ তারিখে আদর করে সুমি আক্তার মীমকে শশুর বাড়িতে নেয়।এই যাওয়া যে বাবার বাড়ি থেকে শেষ বিদায় কে যানতো।গত মঙ্গলবার বিকাল চারঘটিকার সময় তার বাবার বাড়ির লোকজন খবর পায় তাদের মেয়ে অসুস্থ। পরিবারের লোকজন মাদারীপুর সদর হাসপাতালে গিয়ে দেখে সুমি আক্তার মীমকে অনেক খোজাখুজির পর পাওয়া সদর হাসপাতালের নতুন ভবনের নিচতলায় নিজ ওড়না দিয়ে ঢাকা।লাশের পাশে কাউকে পাওয়া যায়নি।শাশুড়ী ছালেহা বেগম(৭০) কে গ্রেফতার করা হয়েছে।।১৭ মাসের ছোট বাচ্চাটি দাদির কাছে ছিলো তাকে গ্রেফতারের পর বাচ্চাটি এখন তার নানীর কাছে রয়েছে।দেবর মহিউদ্দিন আকন সহ অন্য আসামীরা পালাতক রয়েছে। সুমি আক্তার মীমের ভাল্লুকসী মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলো বিধায় আজকে তার সহপাঠীরা হত্যা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে স্কুলের সামনে মানববন্ধন করেছে।এবং এই খুনের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।ভুক্তভোগী পরিবার সাংবাদিককে জানায় আমার বোনের শরিলে বিভিন্ন জায়গায় মারার দাগ ও ফুলা দেখা যায়।ডাসার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।লাশ ময়নাতদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে।ডাসার থানার অফিচার্জ ইনচার্জ মোঃসোলায়মান মাহামুদ সাংবাদিকদের জানান সুমি আক্তার মীম এর বাবা বাদী হয়ে হত্যা মামলা দিয়েছেন।বাকি আসামিদের গ্রেফতার পক্রিয়া চলমান রয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যা,বিচারের দাবিতে মানববন্ধন করলেন স্কুল সহপাঠীরা
-
মোঃরাসেল - আপডেট সময় : ০২:০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















