আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর জৈন্তাপুর উপজেলা শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ আসকের ২০২৬–২০২৭ মেয়াদের জৈন্তাপুর উপজেলা কমিটির অনুমোদিত কপি ওসি মাহবুবুর রহমান মোল্লার হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন।
এ সময় মানবাধিকার সুরক্ষা, আইনি সহায়তা কার্যক্রম, সামাজিক সচেতনতা বৃদ্ধি, আইন-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের সেবায় প্রশাসন ও মানবাধিকার সংগঠনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
ওসি মাহবুবুর রহমান মোল্লা মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় গঠনমূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে আইনসম্মত ও জনকল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আসকের নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি ভবিষ্যতেও জৈন্তাপুরে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে
জৈন্তাপুর মডেল থানার ওসির সঙ্গে আসকের নবনির্বাচিত কমিটির মতবিনিময়
-
নিজস্ব প্রতিবেদক | জৈন্তাপুর - আপডেট সময় : ০১:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 43
জনপ্রিয় সংবাদ




















