ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনটি কারখানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন বিএসটিআই। রোববার ( ২৬ জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহারের নেতৃত্বে তারাব পৌরসভার রূপসী,তারাব ও ভূলতা এলাকায় এ অভিযান পরিচালনা করেন তারা। এ সময় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড ও আফতাব ফিড প্রডাক্ট লিমিটেডকে ৪ লাখ করে ৮ লাখ এবং জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেডকে ২ লাখ টাকা মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার বলেন, রূপগঞ্জ উপজেলার ভূলতা, তারাব পৌরসভার রূপসী ও তারাব এলাকায় এসিআই গোডরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড, জিউঝৌ ইন্ডাস্ট্রি লিমিটেড,আফতাব ফিড প্রডাক্ট লিমিটেড নামে তিনটি কারখানায় পন্যের বিএসটিআইয়ের গুনগত মান সনদ ও মোড়কজাতকরন নিবন্ধন সনদ ব্যতীত পন্য উৎপাদন বিক্রি সহ নানা অপরাধে অভিযান পরিচালনা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএসটিআইয়ের উপপরিচালক কে এম হানিফ, সহকারী পরিচালক রাকিবুল আলম, ফিল্ড অফিসার রেজানুর রহমান সরকার, ফিল্ড অফিসার রাসেদ আল মামুন,পরিদর্শক হাফিজুর রহমান সহ অনেকে

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযান, ১০ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬