ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের ছাপাতলা বাওড় থেকে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (২৬ জুলাই) সকালে স্থানীয়রা বাওড়ের ভাওয়ন নামক স্থানে পানিতে একটি মরদেহ ভাসতে দেখতে পান। মাঠে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় বাসিন্দা বাওড়ে মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি অন্যদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
মৃত ব্যক্তি হলেন উপজেলার স্বরুবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃতঃ বাহান উদ্দিনের ছেলে আবুল হোসেন।
এবিষয়ে মহেশপুর থানার ওসি মেহেদী হাসানের সাথে কথা বললে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি এবং লাশ উদ্ধার করা হয়েছে।
ঝিনাইদহে মহেশপুরে বাওড় থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ১০:০৮:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 37
জনপ্রিয় সংবাদ




















