কিশোরগঞ্জ,বাজিতপুর উপজেলায় মাছ ধরতে গিয়ে মো. নাসির মিয়া (২৮)থ নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। গতকাল রাতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ মো. নাসির মিয়া বাজিতপুর উপজেলার দিল্লালপুর ইউনিয়নের খাটেরা হাটি গ্রামের মৃত মো. গোলাপ মিয়ার ছেলে।
নিখোঁজ যুবকের বিবরণ:
নাম: মো. নাসির মিয়া (২৮)
পিতা: মৃত মো. গোলাপ মিয়া
ঠিকানা: গ্রাম: খাটেরা হাটি, দিল্লালপুর ইউনিয়ন, থানা: বাজিতপুর, জেলা: কিশোরগঞ্জ।
শারীরিক গঠন: উচ্চতা আনুমানিক ৫ ফুট, গায়ের রং শ্যামলা।
পরনে: একটি টি-শার্ট ও একটি লুঙ্গি পরা ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে মাছ ধরার উদ্দেশ্যে রাত ১১:৩০ মিনিটে তিনি বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন এবং তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি।
এ ঘটনায় নিখোঁজের পরিবার চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে:
বাজিতপুরে মাছ ধরতে গিয়ে মো. নাসির মিয়া নামের এক যুবক নিখোঁজ
-
নিজস্ব প্রতিবেদক / বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:তপন চন্দ্র দাস। - আপডেট সময় : ০৯:৫৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- 42
জনপ্রিয় সংবাদ




















