লক্ষ্মীপুর সদর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে সাজা ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সদর থানার সাজা ওয়ারেন্টভুক্ত (২ বছর ১ মাসের সাজাপ্রাপ্ত) চিহ্নিত মাদক ব্যবসায়ী কিরণ (১০)কে আটক করা হয়। তিনি মৃত এছহাক মিয়ার ছেলে। তার বাড়ি লক্ষ্মীপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম লক্ষ্মীপুর (কোরাল হাজী বাড়ি) এলাকায়।
ডিবি পুলিশের বিশেষ টিম কোরাল হাজীর জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃত আসামিকে সাজা ওয়ারেন্টে গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা। 



















