ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যনগরে ফ্যামিলি কার্ড শুমারির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ২৯ জুলাই

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় ফ্যামিলি কার্ডের তথ্য ভাণ্ডার তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার (স্বেচ্ছাসেবী) নিয়োজিতকরণের পুনর্বিন্যাসকৃত ও সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলা ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী স্বেচ্ছাসেবী নির্বাচন কমিটির সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনি রায় এবং সদস্য সচিব ও ভারপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসার তৌফিক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী প্রার্থীরা মধ্যনগর উপজেলা সমাজসেবা অফিসারের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন। আবেদন ফরম বিতরণ ও দাখিলের শেষ সময় আগামী ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, অফিস চলাকালীন পর্যন্ত।

পরবর্তী ধাপে বাছাইকৃত প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ (বুধবার) সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞপ্তির শর্তানুযায়ী যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

মধ্যনগরে ফ্যামিলি কার্ড শুমারির সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ, পরীক্ষা ২৯ জুলাই

আপডেট সময় : ০৯:৪৫:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬