টাংগাইলের মির্জাপুর উপজেলার অন্তর্গত বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাঈদ সোহরাব।
আজ শনিবার বিকেল ৩ঘটিকায় মির্জাপুর উপজেলার খাদ্য গুদাম সংলগ্ন বিএনপির অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়। জুলাই শহীদ স্মরণ এবং দেশের চলমান সমসাময়িক বিষয় ও মির্জাপুর উপজেলা বিএনপির ও বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের রাজনীতি নিয়ে আলোচনা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় মহসিন হলের সাবেক জিএস ও কেন্দ্রীয় বিএনপির সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জননেতা জনাব সাইদুর রহমান সাঈদ সোহরাব। এছাড়াও উপস্থিত ছিলেন ভাওড়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আকরাম মল্লিক, মির্জাপুর উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি খন্দকার মোবারক হোসেন, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাজী সোহরাব, মির্জাপুর উপজেলা জাসাস এর সাবেক আহবায়ক ও টাংগাইল জেলা জাসাসের সহসভাপতি গাজী মাসুদ রানা সিকদার, পৌর কৃষক দলের আহবায়ক জাহাঙ্গীর মৃধা, মির্জাপুর উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জালাল খান, পৌর কৃষক দলের সদস্য সচিব মান্নান খান, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্নআহবায়ক মাসুদ সিকদার, মির্জাপুর উপজেলা শ্রমিক দলের যুগ্নসম্পাদক ইমরান শেখ, মির্জাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি আলমগীর সিকদার, টাংগাইল জেলা জাসাসের সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা হারিউজ্জামান হারিজ, পৌর যুবদলের সাবেক যুগ্নআহবায়ক আবু রায়হান, মির্জাপুর উপজেলা জাসাসের সাবেক যুগ্নআহবায়ক সাজ্জাদ খান, জাকির হোসেন, টুটল, শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য আব্দুল কাদের সরকার, আজগানা ইউনিয়ন শ্রমিক দলের সাবেক সভাপতি আমজাদ সিকদার, আরো উপস্থিত ছিলেন ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক দল, ওলামা দল, জাসাস, শ্রমিক দল সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে ফ্যাস্টি আওয়ামী সরকার পতন হয়েছে। জনগণের ভোটের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন । মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মেনে জনগণের জন্য ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সবাইকে ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে।
স্টাফ রিপোর্টার :ফজলুর রহমান খান (ঢাকা) 



















