। পটুয়াখালীর দশমিনা উপজেলার ২ নম্বর আলীপুর ইউনিয়নে সাধারণ মানুষ ও পথচারীদের দৈনন্দিন ভোগান্তি নিরসনে সম্পূর্ণ নিজ অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে ভাঙা সড়ক সংস্কারের প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ মুজাহিদ কমিটির স্থানীয় নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ মুজাহিদ কমিটির যৌথ উদ্যোগে এই ব্যতিক্রমী সংস্কার কার্যক্রম শুরু হয়।
স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, ইউনিয়নের খলিসাখালী গুলবুনিয়া বাজার থেকে আলীপুর কলেজ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির অন্তত ১০টিরও বেশি স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে পিচ ও মাটি উঠে গিয়ে সৃষ্টি হওয়া এসব গর্তের কারণে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় শিক্ষার্থী, সাধারণ পথচারী ও যানবাহন চালকদের। মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটে পথচারীরা আহত হচ্ছিলেন। দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বা সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ না থাকায় সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে নেতাকর্মীরা নিজেরা তহবিল গঠন করে এই কাজের উদ্যোগ নেন।
সংস্কার কার্যক্রমে উপস্থিত থেকে নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীপুর ইউনিয়ন শাখার সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মুজাহিদুল ইসলাম মনির মুন্সি, সংগঠনটির সাবেক সভাপতি আলহাজ মো. আল আমিন, বর্তমান সভাপতি মো. আনোয়ার হোসেন মুন্সি এবং সেক্রেটারি গাজী মো. হোসেন মাস্টার। এছাড়াও এতে সরাসরি অংশ নেন ইসলামী যুব আন্দোলন দশমিনা উপজেলা শাখার অর্থ সম্পাদক হাফেজ মো. বাহাউদ্দীন নোমান, বাংলাদেশ মুজাহিদ কমিটির আলীপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি আব্দুস সালাম গাজীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতারা জানান, জনকল্যাণমুখী কাজের অংশ হিসেবেই তারা এ উদ্যোগ নিয়েছেন। রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য—এই বার্তাটিই তারা কাজের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চান।
স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামতের এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী হিসেবে দেখছেন আলীপুর ইউনিয়নের সাধারণ বাসিন্দারা। সাময়িকভাবে ভোগান্তি কিছুটা কমলেও সমস্যাটির স্থায়ী সমাধানের জন্য তারা স্থানীয় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সড়কটি দ্রুত পূর্ণাঙ্গ ও স্থায়ী সংস্কারের জোর দাবি জানিয়েছেন
দীর্ঘদিনের জরাজীর্ণ ও চলাচলের অনুপযোগী সড়ক সংস্কারের জন্য আর সরকারি বরাদ্দের পথ চেয়ে বসে থাকেননি তারা
-
পটুয়াখালী দশমিনা প্রতিনিধি: মৃধা মোহাম্মদ জহিরুল ইসলাম - আপডেট সময় : ০১:৩০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 46
জনপ্রিয় সংবাদ




















