ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বায়েজিদে রহস্যজনকভাবে পড়ে ছিল বিদেশি পিস্তল উদ্ধার করল র‍্যাব

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‍্যাব -৭। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

র‍্যাব-৭ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত প্রায় আড়াইটার দিকে ৩৩ নম্বর ওয়ার্ডের খন্দকার পাড়ার কালু মুন্সির বাড়ি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আব্দুল কাদের নামে এক ব্যক্তির বাড়ির সামনে একটি ফুলগাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পড়ে থাকতে দেখা যায়। পরে সেগুলো জব্দ করা হয়।

র‍্যাব -৭-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, কোনো অপরাধ সংঘটনের আগে বা পরে শনাক্ত হওয়ার আশঙ্কায় অস্ত্রটি ফেলে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। তবে এ বিষয়ে নিশ্চিত হতে তদন্ত চলছে। ঘটনাস্থলের আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সংশ্লিষ্টদের শনাক্তে কাজ করছে সংশ্লিষ্ট সংস্থাগুলো

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বায়েজিদে রহস্যজনকভাবে পড়ে ছিল বিদেশি পিস্তল উদ্ধার করল র‍্যাব

আপডেট সময় : ০১:০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬