ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোতোয়ালী থানার অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি পিকআপ গাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ জুলাই রাতে কোতোয়ালী থানার পাথরঘাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিরস্ত্র) কাজী মনিরুল করিমের নেতৃত্বে বিশেষ অভিযান ও চেকপোস্ট পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার থেকে একটি পিকআপে বিপুল পরিমাণ ইয়াবা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কোতোয়ালী থানাধীন ৪ নম্বর ঘাট এলাকার সাফা কোলাস্টলের পেছনের মেরিনাস সড়কে চেকপোস্ট বসানো হয়। এ সময় কক্সবাজার থেকে আসা ঢাকা মেট্রো-ন-১৯-৫৭৪৪ নম্বরের একটি নীল রঙের খোলা পিকআপকে থামানোর সংকেত দিলে চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মো. আরিফ (৩৫) ও শামীম রেজা (৩২)। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে পিকআপটি তল্লাশি করে ১২ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, মাদক পাচার রোধে মহানগরজুড়ে বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কোতোয়ালী থানার অভিযানে ১২ হাজার ৪০০ পিস ইয়াবাসহ পিকআপ জব্দ, চালক-হেলপার গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৫:৩০ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬