ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা

যশোরে উপশহর এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে এবার শুক্রবার রাতভর অভিযান চালিয়ে সাতজন মাদক কারবারিকে আটক করেছেন। তাদের কাছ থেকে বিভিন্ন প্রকার মাদক উদ্ধার করা হয়েছে। সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান। অভিযান পরিচালনা করেন উপশহর ক্যাম্পের ইনচার্জ অলোক কুমার দে। এরআগে গত সপ্তাহ প্রায় এক ডর্জন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। এছাড়া বস্তিতে সাড়াশি অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের আটক করেন অলোক কুমার দে।পুলিশ সূত্র জানায় শনিবার সকালে যশোর সদর উপজেলার উপশহর ১ নম্বর সেক্টরের তরিকুল ইসলামের ছেলে তাসিন ইসলামকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, উপশহর শিক্ষা বোর্ড এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে রমজান শেখকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, বাহাদুরপুর মেহগনি তলার রাসেল কবিরের ছেলে রাকিবুল হাসান রাব্বিকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বাহাদুরপুর মধ্যপাড়ার আলিমের ছেলে ইয়াসিন হোসেন সুজনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের অসীম অধিকারীর ছেলে অলিফ অধিকারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, বিরামপুর গুলশান মোড়ের সাইদুল শেখের ছেলে রোকন হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা এবং বিরামপুর ফকিরার মোড়ের মৃত মতিয়ার রহমানের ছেলে রাহুল হোসেনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।ফাঁড়ি ইনচার্জ অলোক কুমার দে জানান, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

যশোর উপশহরে এবার ৭ মাদক কারবারিকে ধরে বিভিন্ন মেয়াদে সাজা

আপডেট সময় : ১১:০৩:০১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬