ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়নামতিতে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। গত ১৬ জুলাই শুরু হওয়া নয় দিনব্যাপী এ ধর্মীয় উৎসবের সমাপনী দিনে কুমিল্লার ময়নামতির নোয়াপাড়ায় ভক্তি উৎস ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ, ভাগবত আলোচনা, মহাপ্রসাদ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং উল্টো রথ টানার মধ্য দিয়ে উৎসবের বিভিন্ন কর্মসূচি পালিত হয়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের অসংখ্য ভক্তের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব ‘জগতের নাথ’ বা বিশ্বজগতের অধীশ্বর। তাঁর কৃপা লাভের আশায় এবং ধর্মীয় ঐতিহ্যকে ধারণ করেই প্রতিবছর রথযাত্রা ও উল্টো রথযাত্রা উদযাপন করা হয়।

উৎসবকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। ফলে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সব কর্মসূচি সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, ধর্মীয় সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে। স্থানীয় ভক্তদের পাশাপাশি আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অসংখ্য মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

উল্টো রথ টানার মধ্য দিয়ে নয় দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

ময়নামতিতে উল্টো রথ টানার মধ্য দিয়ে শেষ হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

আপডেট সময় : ১০:৩৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬