যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির দ্বি-বার্ষিক (২০২৬-২০২৮) নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সিরাজ মোল্যা এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন বিজয়ী হয়েছেন।শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা। এ সময় কমিটির সদস্য মুক্তাদিরুল হক ও রাজ আলী রাজু উপস্থিত ছিলেন।
নির্বাচন পরিচালনা কমিটির তথ্যমতে, সংগঠনের ৬২ জন ভোটারের সবাই ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৩টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।ঘোষিত ফলাফলে সভাপতি পদে সিরাজ মোল্যা ৩৭ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মঈনুদ্দিন ৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি শরীফ মুকতি মাহমুদ তিলক, সহ-সাধারণ সম্পাদক শুকুর আলী টুকু, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বাবু, কোষাধ্যক্ষ নান্নু হোসেন ও দপ্তর সম্পাদক সেলিম হোসেন নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্যের ছয়টি পদে নির্বাচিত হয়েছেন আরমান হোসেন, মাহবুব, আলমগীর হোসেন, মাহিম ইসলাম মুন, মোতালেব ও মনির মিস্ত্রি।
যশোর স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী মালিক কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন
-
নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার: - আপডেট সময় : ১০:৩৫:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 26
জনপ্রিয় সংবাদ




















