নওগাঁর পোরশা উপজেলায় পানিতে ডুবে মোঃ মাহিম নামের ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের পূর্ব দিয়ার পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিম ওই গ্রামের মোঃ মাজেরুল ইসলামের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার শিশু মাহিম বাড়ির আশেপাশেই খেলাধুলা করছিল। খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পানিতে পড়ে তলিয়ে যায়। বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনেরা খোঁজাখুঁজি শুরু করেন।
পরবর্তীতে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নাসিমা সুলতানা পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
কোমলমতি এই শিশুটির এমন অকাল ও হৃদয়বিদারক মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পোরশায় পানিতে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
-
মোঃ- আরিফুল হক সাহিন স্টাফ রিপোর্টার - আপডেট সময় : ১০:৩৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 54
জনপ্রিয় সংবাদ




















