ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্পিকার এ ঘোষণা দেন।

তিনি বলেন, “সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আমার কাছে পদত্যাগপত্র দাখিল করেছেন। আমি পদত্যাগপত্র গ্রহণ করেছি এবং জাতীয় সংসদ সচিবালয়ের রেকর্ডে সংরক্ষণ ও প্রয়োজনীয় প্রশাসনিক কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছি।”

স্পিকার জানান, পদত্যাগপত্রে মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণকে পদত্যাগের মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। সম্প্রতি স্বাস্থ্য পরীক্ষায় তার অটোনমিক নিউরোপ্যাথি রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে অচেতন হয়ে পড়েন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

নতুন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

আপডেট সময় : ০৯:৪৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬