বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের উদ্যোগে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৩টায় জামালপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শাহাপুর গোরস্থানে জেলা কৃষকদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসুচীর উদ্বোধন করেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহুল আমিন মিলন এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষকদলের আহ্বায়ক মাজেদুল ইসলাম সাত্তার।অনুষ্ঠানে উপস্থিত থেকে স্বার্ভিক সহযোগিতা করেন জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুশফেকুস সালেহীন মাসুদ মাস্টার সঞ্চালনায় ছিলেন, সদস্য সচিব গাওছুল আজম শাহীন।
এ সময় আরও উপস্থিত ছিলেন শহর কৃষকদলের আহ্বায়ক আল আমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম সুজন, সদর উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলী বাবুল, নুরুল আমিন, সহ কৃষকদলের অপরাপর নেতৃবৃন্দ, শহর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম সরেয়ার প্রিন্স সহ শহর বিএনপির নেতৃবৃন্দ, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক আক্তার হোসেনসহ ওয়ার্ড, শহর ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন এবং কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
মোঃ গোলাম সরোয়ার প্রিন্স জামালপুর প্রতিনিধি: 



















