চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের নির্দেশক্রমে অফিসার ইনচার্জ, ডিবি, চাঁপাইনবাবগঞ্জ এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স সহ ইং-২৩/০৭/২০২৬ তারিখ ১৯.০৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর মডেল থানাধীন সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত খড়িবোনা রোডপাড়া গ্রামস্থ জনৈক মোঃ নজরুল ইসলাম @ কালু (৭০), পিতা- মৃত আব্দুল হক এর বসতবাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী ১। মোঃ সোয়েবুর ইসলাম (৪০), পিতা- মৃত শামসুল হক, মাতা- মোসাঃ তাসলিমা বেগম, সাং- বাখেরআলী টিকলি চর ও ২। মোঃ আমিনুল ইসলাম @ সাহেব (১৯), পিতা- মোঃ শহিদুল ইসলাম, মাতা- মোসাঃ আইরিন বেগম, স্থায়ী সাং- নারায়ণপুর ঘোষপাড়া, বর্তমান সাং- জোহরপুর নয় রশিয়া, উভয় থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করিয়া তাহাদের হেফাজত হইতে (৫০+৫০) গ্রাম= ১০০ (একশত) গ্রাম হালকা বাদামী বর্ণের কথিত হেরোইন উদ্ধার পূর্বক জব্দ করেন।
ডিবি কর্তৃক হেরোইনসহ ০২ জন আসামী গ্রেফতার
-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :- মামুন হোসেন খান - আপডেট সময় : ০৮:৪৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
- 36
জনপ্রিয় সংবাদ




















