যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক শহীদ আব্দার ফারুকের ১৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম অমিত শহীদ আব্দার ফারুকের কবর জিয়ারত করেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
কবর জিয়ারতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকনসহ জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ শহীদ আব্দার ফারুকের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আদর্শ অনুসরণ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
আবু রাসেল, স্টাফ রিপোর্টার যশোর প্রতিনিধি দৈনিক বাংলার সংবাদ 



















