ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
বিভাগীয় বন কর্মকর্তা মো. নুরুল ইসলাম-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক হোমায়রা মণ্ডল এবং জাতীয়তাবাদী মহিলা দলের নীলফামারী জেলা সভাপতি তাসনিম ফৌজিয়া অপেল।
নীলফামারী বন বিভাগের মামলা পরিচালনাকারী আব্দুস সালাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীলফামারী বন কর্মকর্তা নিশি মালাকার। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করেন

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে নীলফামারীতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

আপডেট সময় : ০২:৫৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬