ঢাকা ১২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারীকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে কেরুনতলী এলাকায় এই অভিযান চালিয়ে আনুমানিক ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​আটককৃতরা জাদীমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং তারা সম্পর্কে দুই সহোদর বোন।
​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সীমান্ত পথে মাদকের বড় একটি চালান পাচার হচ্ছে—এমন খবরের ভিত্তিতে কেরুনতলী এলাকায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ওই দুই নারীকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছে থাকা ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
​সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার ও যেকোনো ধরনের অবৈধ চোরাচালান বন্ধে কোস্ট গার্ডের এমন কঠোর ও জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

টেকনাফে ৩ কোটি টাকার ইয়াবাসহ দুই রোহিঙ্গা নারী আটক

আপডেট সময় : ০৯:৩৪:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬