ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়ার অভিযোগে যুবক আটক

পঞ্চগড়ের বোদা উপজেলা ঝলই শালশিরী ইউনিয়নের দালালপাড়া এলাকায় বিদেশে পাঠানোর আশ্বাস দিয়ে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছেন ভুক্তভোগী ও তার স্বজনরা।
অভিযোগে জানা যায়, বলরামপুর ইউনিয়নের বাসিন্দা মো: লেকবর আলী (সেলু) হোসেন এর ছেলে মো: শাহালম ইসলামকে বিদেশে পাঠানোর কথা বলে প্রায় ৩ লাখ টাকা নেন ঝলই শালশিরী ইউনিয়নের দালালপাড়া এলাকার বাসিন্দা মো: বকুল হোসেন। তবে দীর্ঘদিন অতিবাহিত হলেও তাকে বিদেশে পাঠানো হয়নি। এছাড়া বারবার টাকা ফেরত চাইলেও তা ফেরত পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
এ ঘটনার জেরে শুক্রবার রাতে ক্ষুব্ধ ভুক্তভোগী ও তার স্বজনরা মো. বকুলকে আটক করেন। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে অভিযুক্ত মো: বকুলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে সমাধানের চেষ্টা চলছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়ার অভিযোগে যুবক আটক

আপডেট সময় : ০৬:৪৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬