ঢাকা ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ ডাকাতি মামলার পলাতক আসামি টুনু মিয়া গ্রেপ্তার

‎​মৌলভীবাজারের রাজনগরে চারটি ডাকাতি মামলার আসামি এবং একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি টুনু মিয়াকে গ্রেপ্তার করেছে রাজনগর থানা পুলিশ। দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এই আসামিকে এক বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
‎​গ্রেপ্তারকৃত টুনু মিয়া রাজনগর উপজেলার ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের নয়াটিলা এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

‎​পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, টুনু মিয়ার বিরুদ্ধে মোট চারটি ডাকাতি মামলা রয়েছে। এর মধ্যে রাজনগর থানায় ৩টি—জিআর মামলা নং-১৩৫/২০২৩, জিআর মামলা নং-৫৫/২০১৮ এবং জিআর মামলা নং-২৪০/২০২০। এছাড়া বড়লেখা থানার জিআর মামলা নং-১১/২০০৭-এ তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। সবগুলো মামলাতেই তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

‎​পুলিশ জানায়, গ্রেপ্তার এড়াতে টুনু মিয়া দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তাকে গ্রেপ্তারে রাজনগর থানা পুলিশ দীর্ঘদিন ধরে নজরদারি চালিয়ে আসছিল। অবশেষে তার অবস্থান শনাক্ত করে বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ২ নম্বর উত্তরভাগ ইউনিয়নের চেলারচক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎​মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দিকনির্দেশনা দেন রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।
‎অভিযানে সরাসরি অংশ নেন এএসআই জাহাঙ্গীর আলম ও এসআই তাপস বনিক সহ পুলিশের একটি চৌকস দল।

​দীর্ঘদিনের পলাতক ও চিহ্নিত আসামিকে গ্রেপ্তারের খবরে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মাঝে। রাজনগর থানা পুলিশের এই সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
‎​রাজনগর থানার ওসি জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

‎যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ ৪ ডাকাতি মামলার পলাতক আসামি টুনু মিয়া গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:৩৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬