পত্নীতলা উপজেলায় ফ্যামিলি কার্ডের জন্য আবেদনকারী গ্রাহকদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই ২০২৬ শুক্রবার সকাল ১০ টায় উপজেলা সমাজ সেবা অধিক দপ্তরে এ মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মৌখিক পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই আবেদনকারী গ্রাহকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সময় বাঁড়ার সঙ্গে সঙ্গে উপজেলা সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। এতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি আবেদনকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও কৌতুহল দেখা যায়।
মৌখিক পরীক্ষা অংশ নিতে আাসা আবেদনকারীরা জানান, ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় তারা নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে মৌখিক পরীক্ষায় অংশ নিচ্ছেন। দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেকেই নিজেদের সুযোগের অপেক্ষায় ছিলেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আবেদনকারীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষাকে কেন্দ্র করে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টরা সতর্ক অবস্থানে ছিলেন।
আবেদনকারীদের ব্যাপক উপস্থিতির কারণে উপজেলা সমাজসেবা অধিদপ্তর প্রাঙ্গণে দিনভর প্রাণচাঞ্চল্য বিরাজ করে। তবে ফ্যামিলি কার্ড বিতরণ বা নির্বাচিতদের তালিকা প্রকাশের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
হেলাল, পত্নীতলা(নওগাঁ)প্রতিনিধি 



















