অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট অভিযান।
বৃহঃস্পতিবার রাত(২২/৭/২৬ইং আনুমানিক(৮:০০)আট ঘটিকায়,
গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু শায়েস্তাগঞ্জ উপজেলার ফরিদপুর এলাকায় মজুদ করার অভিযোগে উপজেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌধুরী ও শায়েস্তাগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত এ অভিযানে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় ২ (দুই) ট্রাক সিলিকা বালু জব্দ করা হয়। এছাড়া ঘটনাস্থলে থাকা অবশিষ্ট বালু পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার গালিব চৌঃ জানান, প্রাকৃতিক সম্পদ রক্ষাএবং অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ) 



















