টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) *মিজ্ নূরজাহান আক্তার সাথী*। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং চুরি, মাদক, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, সড়ক নিরাপত্তা, বাজার মনিটরিংসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, জনসচেতনতামূলক কার্যক্রম এবং অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ
সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) 



















