ক্রিয়াই শক্তি, ক্রিয়ায় বল—মাদক ছেড়ে মাঠে চলো
এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাননীয় সংসদ সদস্য জনাব রোকনউদ্দিন বাবুলের উদ্যোগে আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
যুব সমাজকে মাদকমুক্ত রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের খেলোয়াড়, ক্রীড়াপ্রেমী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভোটমারী ইউনিয়নের পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী গ্রহণ করেন মোঃ নুরনবী ও সাইফুল ইসলাম। এ সময় তারা মাননীয় সংসদ সদস্য জনাব রোকনউদ্দিন বাবুলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ যুব সমাজকে খেলাধুলায় আরও উৎসাহিত করবে এবং মাদক থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপস্থিত সকলেই আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক ও ক্রীড়াবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে এবং একটি সুস্থ, মাদকমুক্ত ও খেলাধুলাপ্রিয় সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
মোঃ রেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার লালমনিরহাট। 



















