আগামী *১২ আগস্ট ২০২৬* অনুষ্ঠিতব্য বাংলাদেশ ট্রাক ও কভার্ডভ্যান ড্রাইভার ইউনিয়ন, টাঙ্গাইলের ধনবাড়ী শাখার ত্রি-বার্ষিক নির্বাচনকে সামনে রেখে সাধারণ সম্পাদক পদপ্রার্থী *মোঃ আশরাফ হোসেন* নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তিনি *আনারস মার্কা* প্রতীক নিয়ে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি সফলতার সঙ্গে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে তার সমর্থকরা দাবি করেন।
নির্বাচনী প্রচারণায় মোঃ আশরাফ হোসেন ট্রাক ও কভার্ডভ্যান চালক ও শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হতে পারলে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সংগঠনের ঐক্য সুদৃঢ় করা এবং সদস্যদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব।”
তিনি ধনবাড়ী শাখার সকল ট্রাক ও কভার্ডভ্যান চালক-শ্রমিক ভাইদের আগামী ১২ আগস্টের নির্বাচনে *আনারস মার্কায়* ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান।
*সুজন রবি দাস ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি 



















