রংপুরের তারাগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৩টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাববর হোসেন।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষক, ইমাম, পুরোহিত, গ্রাম পুলিশ, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের লক্ষ্য ও গুরুত্ব, বাস্তবায়ন পদ্ধতি, উপকারভোগী নির্বাচন প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। পাশাপাশি উপস্থিত অতিথিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়, যাতে কার্যক্রমটি স্বচ্ছ ও সুষ্ঠুভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়।
তারাগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা
-
শাহাদাত হোসেন সোহাগ উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ, রংপুর - আপডেট সময় : ০১:১২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















