মাদকমুক্ত সমাজ গঠন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখার লক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজার এলাকায় যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আল-আমীন ও রাকিবুল ইসলামের নেতৃত্বে পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’ অনুযায়ী মাদক সংক্রান্ত অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
পাশাপাশি ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ লঙ্ঘনের দায়ে ২৪,৫০০ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, এমপি মহোদয়ের স্বপ্নের ‘আলোকিত লালমনিরহাট’ গড়ার লক্ষ্য বাস্তবায়নে এবং মাদকমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি 



















