ঢাকা ১০:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় ৪৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার

:: কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের আন্তরিক প্রচেষ্টা ও প্রযুক্তিনির্ভর অনুসন্ধানের মাধ্যমে উদ্ধার হওয়া হারিয়ে যাওয়া ৪৫টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টায় কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফিরে পেয়ে উপস্থিত ভুক্তভোগীরা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ। তাই মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আরও বলেন, কোনো ব্যক্তির মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) অথবা প্রয়োজন অনুযায়ী মামলা করার মাধ্যমে আইনগত সহায়তা গ্রহণ করা উচিত। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং প্রযুক্তির সহায়তায় মোবাইল উদ্ধারের সম্ভাবনা বৃদ্ধি পায়।

পুলিশ সুপার আরও জানান, মোবাইল ফোন চুরি ও সংশ্লিষ্ট অপরাধ দমনে কুষ্টিয়া জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে তিনি জনসাধারণকে সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধের তথ্য পুলিশকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মো. হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব ফয়সাল মাহমুদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, কুষ্টিয়ার কর্মকর্তা ও সদস্যবৃন্দ এবং উদ্ধার হওয়া মোবাইল ফোনের প্রকৃত মালিকরা।

প্রযুক্তিনির্ভর পুলিশিং ও জনগণের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়া জেলা পুলিশের এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় করছে।

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন ভবিষ্যতেও মোবাইল চোর ও সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।###

এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

কুষ্টিয়ায় ৪৫টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করলেন পুলিশ সুপার

আপডেট সময় : ০৮:০৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬