হাতীবান্ধা(লালমনিরহাট) সম্প্রতি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দীর্ঘ দিন যাবত সাব রেজিষ্টার
নেই জমি ক্রয় বিক্রয়ে দলিল লেখক সহঅফিসিয়াল সার্বিক কার্যক্রমে দুর্ভোগ চরমে উঠেছে।
জানা গেছে সরকারের রাজস্ব আদায় এর জন্য উপজেলার সাব রেজিষ্ট্রী অফিস একটি অন্যতম অফিস হলেও এ অফিসে দীর্ঘ প্রায় এক বছর যাবত সাব রেজিষ্টার নেই।গুরুত্বপুন এই পদটি শুন্য থাকায় জমি ক্রয় বিক্রয়ে দলিল লেখক সহ অফিসিয়াল সার্বিক কার্যক্রমে দুর্ভোগ চরমে উঠেছে।একদিকে যেমন জমি ক্রয় বিক্রয়ে দলিল লেখক সহ সার্বিক অফিসিয়াল কার্যক্রমে ভোগান্তি বারছে,অপর দিকে সরকারের রাজস্ব আদায় থেকে বঞ্চিত হতে হচ্ছে।
উল্লেখ্য যদিও অতিরিক্ত দায়িত্বে অফিসার নিয়োগ দেয়া হয়েছে।তাও শুধু সপ্তাহে দুইদিন কোন সপ্তাহে ১ একদিন মাত্র,এই ভাবে চাহিদা মোতাবেক সার্বিক কার্যক্রম পরিচালনা ও পুরন করা যায়না।ফলে ভোগান্তি দিনে দিনে বাড়তে থাকে এরই এক পর্যায়ে গত মঙ্গলবার রাত ১০ টা পর্যন্ত চলছিল সাব রেজিষ্ট্রী অফিসে দলিল অনুমোদন সহ সার্বিক কার্যক্রম।প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে পাশ্ববর্তী নীলফামারী জেলার ডোমার উপজেলায় কর্মরত সাব রেজিষ্টার সিরাজুল ইসলাম লালমনিরহাটের এই হাতীবান্ধা উপজেলায় সাব রেজিষ্টার হিসেবে সপ্তাহে দুইদিন মঙ্গল ও বুধবার প্রায় মাসাধিক কাল সময় যাবত অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিল।এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনভর দলিল অনুমোদনের এক পর্যায় নিদ্ধারিত অফিস টাইম শেষে অনুমোদন বন্ধ করে দেয়া হলে ক্রেতা বিক্রতা ও দলিল লেখকদের মাঝে বাক বিতন্ডা হৈ চৈ শুরু হয়। পরে চাপের মুখে পুনরায় দলিল অনুমোদনশুরু করা হলে রাত সাড়ে ১০ টা পর্যন্ত দলিল অনুমোদন করেন সাব রেজিষ্টার সিরাজুল ইসলাম।বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে সাব রেজিষ্টার সিরাজুল ইসলাম জানায় অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার দলিলএর পরিমান অনেক বেশি হওয়ায় নিদ্ধারিত অফিস টাইমের মধ্যে শেষ করা যায়নি। তিনি বলেন সাড়া দিনে ২ শত দলিল অনুমোদন দেওয়ার পরও আরো অসংখ্য দলিল অনুমোদনের অপেক্ষায় থেকে যায়।পরিস্থিতির স্বীকার ও নিরুপায় হয়ে রাত সারে ১০ টা পর্যন্ত অবশিষ্ট আরো ৮০ টি দলিল অনুমোদন দিয়ে উত্তেজিত ক্রেতা বিক্রেতা ও দলিল লেখক গনের মধ্যকার পরিস্থিতি স্বাভাবিক ফিরিয়ে আনা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ঠ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু জরুরী দৃষ্টি প্রয়োজন।
হাতীবান্ধায় ধারকরা সাব রেজিষ্টার দিয়ে জমি ক্রয় বিক্রয় সহ যেমন চলছে অফিসের কার্যক্রম।
জনপ্রিয় সংবাদ




















