কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির টানা অভিযানে ১০ হাজার ৬৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে বিজিবি।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬৪ বিজিবির অধিনস্থ শীলখালী চেকপোস্টে তল্লাশি চৌকি বসানো হয়। কক্সবাজারমুখী একটি সাদা রঙের প্রাইভেটকার শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে তা থামানোর সংকেত দেন দায়িত্বরত বিজিবি সদস্যরা। গাড়ির গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচে ও গাড়ির ভেতরের বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০,৬৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনাস্থল থেকেই ইয়াবা পাচারের সাথে জড়িত চালককে আটক করা হয় এবং পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করে বিজিবি হেফাজতে নেওয়া হয়।
বিজিবি কর্মকর্তা জানান, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার রোধে বিজিবির জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত আলামতসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলছে।
টেকনাফে প্রতিনিধি মিসবাহ উল্লাহ প্রতিবেদনে বিস্তারিত দেখুন 



















