ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ত্রাসী হামলার পর ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু

যশোর শহরের বারান্দিপাড়া ফুলতলা মোড় এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত জিতু (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত প্রায় ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে জিতুর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, নিহত জিতুর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ প্রায় এক ডজন মামলা রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

সন্ত্রাসী হামলার পর ঢাকায় নেওয়ার পথে জিতুর মৃত্যু

আপডেট সময় : ০৬:১৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬