ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পাইস্কা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ৪ নম্বর পাইস্কা ইউনিয়ন পরিষদে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশের সমন্বয়ে *জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ক এক আলোচনা সভা* অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইস্কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান *জনাব মোঃ জাহাঙ্গীর আলম*।

এছাড়াও উপস্থিত ছিলেন পাইস্কা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা *জনাব মোঃ সাইদুল তরফদার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর **মোঃ খন্দকার লিটন মিয়া, পাইস্কা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান **জনাব মোঃ আব্দুল হাকিম (মেম্বার)* এবং ইউনিয়ন স্বাস্থ্য সহকারী পরিদর্শক *মোছাঃ রাবিয়া সুলতানা*।

আলোচনা সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত্ব তুলে ধরা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

সভায় বিশেষভাবে স্বাস্থ্যকর্মীদের প্রতি আহ্বান জানানো হয় যে, *০ থেকে ৪৫ দিনের নবজাতকের ক্ষেত্রে জন্ম নিবন্ধন সম্পন্ন না হলে টিকাদান কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও অভিভাবকদের জন্ম নিবন্ধন সম্পন্ন করতে উদ্বুদ্ধ করতে হবে।*

বক্তারা বলেন, সময়মতো জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করা নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি সেবাপ্রাপ্তি সহজ করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পাইস্কা ইউনিয়ন পরিষদে জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে স্বাস্থ্যকর্মী ও গ্রাম পুলিশের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬