ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততার আহ্বান

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে পটুয়াখালীর বাউফলে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন বাউফল পৌর বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির।

উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুমায়ুন কবির বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি হাতে নিয়েছে, তা কেবল রাজনৈতিক উদ্যোগ নয়; বরং পরিবেশ রক্ষা ও জনকল্যাণমূলক একটি জাতীয় প্রয়াস।

তিনি আরও বলেন, প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে তার যথাযথ পরিচর্যা নিশ্চিত করেন, তাহলে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব অনেকটাই কমিয়ে আনা সম্ভব। গাছ শুধু অক্সিজেনের উৎস নয়, এটি পরিবেশের ভারসাম্য বজায় রাখা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই চারা রোপণের পাশাপাশি সেগুলোকে বড় করে তোলার দায়িত্বও সবার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য জাকির হোসেন কানুনগো, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক হাসান মাহমুদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক হাসান মল্লিক, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ইমামুজ্জামান অনিক।

এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাউফলে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন, পরিবেশ সুরক্ষায় জনসম্পৃক্ততার আহ্বান

আপডেট সময় : ০২:০১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬