ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাগেরহাটের রামপাল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস-নৈরাজ্য দমনে পরিচালিত ‘ডেভিল হান্ট’ বিশেষ অভিযানে উপজেলা যুবলীগের এক সাংগঠনিক সম্পাদককে গ্রেপ্তার করেছে রামপাল থানা পুলিশ। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন উপজেলার গৌরম্ভ ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের মৃত আফতাব উদ্দিন গাজীর ছেলে মো. মনিরুল ইসলাম (৪০)। তিনি রামপাল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে গৌরম্ভা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রামপাল থানা পুলিশ। অভিযানের একপর্যায়ে মনিরুল ইসলামকে আটক করা হয়। পরে তাকে রামপাল থানায় নিয়ে আসা হয়। পরদিন প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়।
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সন্ত্রাস-নৈরাজ্য প্রতিরোধে সরকার ঘোষিত ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “রামপাল উপজেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আইন ভঙ্গকারী বা অপরাধে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।”
এদিকে, গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালিত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

রামপালে ‘ডেভিল হান্ট’ অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় : ০১:৫১:৪২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬