উপজেলার হাসপাতাল মোড়, আমলাপাড়া রোডে আধুনিক দন্ত চিকিৎসা সেবা নিয়ে যাত্রা অব্যাহত রেখেছে ওসমান ডেন্টাল কেয়ার। অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠানটি মুখ ও দাঁতের বিভিন্ন সমস্যার উন্নত চিকিৎসা প্রদান করছে।
প্রতিষ্ঠানটিতে রুট ক্যানেল (RCT), দাঁত তোলা, দাঁত বাঁধানো, স্কেলিং ও পলিশিং, ফিলিং, বেঁকে যাওয়া দাঁত ব্রেসেসের মাধ্যমে সোজা করা, দাঁত সাদা করা, ক্যাপ, ব্রিজ ও ক্রাউনসহ বিভিন্ন আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এখানে রোগীদের চিকিৎসা দিচ্ছেন ডেন্টিস্ট মোঃ আলী উসমান এবং ডা. লোভনা আক্তার, যারা দন্ত চিকিৎসা ও ডেন্টাল সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। রোগীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করতে আধুনিক যন্ত্রপাতি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা হয়।
প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখা হয়। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, স্বল্প খরচে মানসম্মত ও আন্তরিক সেবা প্রদানই তাদের প্রধান লক্ষ্য।
যোগাযোগের জন্য।
দুর্গাপুরে আধুনিক দন্ত চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘ওসমান ডেন্টাল কেয়ার’
-
মোঃবদরুল আলম দুর্গাপুর উপজেলা প্রতিনিধি - আপডেট সময় : ১০:৩৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- 45
জনপ্রিয় সংবাদ




















