নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়নের মিয়াশী গ্রামের ১১ বছর বয়সী শিশু মো. ইমন মিয়া গত ১৯ জুলাই ২০২৬ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।
পরিবার সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই (রবিবার) ইমন মিয়া বাড়ি থেকে জসিম বাজার (গরুর বাজার) যাওয়ার উদ্দেশ্যে বের হয়। এরপর থেকে সে আর বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ শিশুটির নাম মো. ইমন মিয়া (১১)। সে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার পিতা মো. মামুন মিয়া এবং মাতা মোছা. হেলেনা আক্তার। ইমনের গায়ের রং ফর্সা। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল লাল রঙের শার্ট ও জিন্স প্যান্ট।
এ বিষয়ে শিশুটির পরিবার সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে। কেউ যদি শিশুটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন বা কোথাও দেখে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের ঠিকানা:
গ্রাম: মিয়াশী, ডাকঘর: জয়পুর, থানা: মোহনগঞ্জ, জেলা: নেত্রকোনা।
মোবাইল: ০১৭৯৮-১০৫৫৮২
পরিবার জানিয়েছে, শিশুটির সন্ধান দিতে পারলে তারা চিরকৃতজ্ঞ থাকবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের প্রতিও শিশুটিকে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
মোঃ নাঈম হোসেন মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: 



















