ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ব্যানারসহ ১৭ জন গ্রেপ্তার ।

বাগেরহাট, ২১ জুলাই ২০২৬ বাগেরহাট পৌরসভাস্থ রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সরকারবিরোধী মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ১৭ জন সক্রিয় নেতা-কর্মীকে গ্রেপ্তার ও তাদের কাছ থেকে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করেছে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ। ২১ জুলাই ভোর আনুমানিক ০৫:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর মডেল থানার একটি চৌকস টিম বাগেরহাট পৌরসভাস্থ রেলরোড সংলগ্ন মাইক্রো স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০-৪২ জনের একটি দল সরকারবিরোধী উসকানিমূলক স্লোগান দিয়ে পালানোর চেষ্টা করলে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১৭ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে এবং তাদের হেফাজত হতে একটি ব্যানার, ১৫টি বাঁশ ও কাঠের লাঠি এবং মাস্ক ভর্তি একটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে । এজাহারনামীয় ৩ জনসহ অজ্ঞাতনামা ২৩/২৫ জন আসামি কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় এজাহারনামীয় গ্রেফতারকৃত এবং পলাতক আসামিগণ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশ্যে এই ষড়যন্ত্রমূলক সমাবেশ করেছিল। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধিত)-এর সংশ্লিষ্ট ধারায় বাগেরহাট সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

বাগেরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও ব্যানারসহ ১৭ জন গ্রেপ্তার ।

আপডেট সময় : ০৮:২৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬