ঢাকা ১১:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ

প্রবাসে থাকা ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে খোদেজা বেগম (৫৫) নামে এক মা। মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৪টার দিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের আম্মাকান্দা এলাকার বেড়িবাঁধ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত খোদেজা বেগম মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খিদিরপুর মৃধা বাড়ির মৃত মন্নান মৃধার স্ত্রী। তিনি তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার প্রবাসী ছেলের কাছে পাঠানোর জন্য ওষুধ নিয়ে মতলব উত্তর উপজেলার তাতুয়া ফকির বাড়ি এলাকার সোবহান নামে এক ব্যক্তির কাছে যান খোদেজা বেগম। কাজ শেষে বিকেলে বাড়ি ফেরার পথে তাতুয়া-আম্মাকান্দা বেড়িবাঁধ এলাকায় পৌঁছালে একটি দ্রুতগতির হাইয়েস গাড়ি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা আশেক আলী মোল্লা বলেন, “খোদেজা বেগম অত্যন্ত ভালো ও পরোপকারী মানুষ ছিলেন। অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলেন। কিন্তু সেই ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় তাঁর এমন করুণ মৃত্যু হলো, যা পুরো এলাকাবাসীকে শোকাহত করেছে।”
খবর পেয়ে মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র দাস হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার রাতেই খিদিরপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে সড়কে নিভে গেল মায়ের জীবনপ্রদীপ

আপডেট সময় : ০৮:১৭:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬