জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ভেজাল ঘি প্রস্তুত ও বাজারজাতকরণের অপরাধে লক্ষ্মীপুরের তাহের ফুড ইন্ডাস্ট্রিজের মালিকের ভাই জিল্লাল হোসেনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে প্রতিষ্ঠানটিতে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ডাদেশ প্রদান করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা করবে বলেও জানানো হয়েছে।
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা 



















