দেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামী ২২ জুলাই ২০২৬ কালীগঞ্জে “জুলাই জাগরণ পদযাত্রা” আয়োজনের ঘোষণা দিয়েছে। এ কর্মসূচির মাধ্যমে দেশের উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করার বার্তা দেওয়া হবে।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, পদযাত্রাটি কালীগঞ্জে অনুষ্ঠিত হবে। এতে দলীয় নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা মোঃ মাজেদুল ইসলাম (মৃদুল)। তিনি জাতীয় যুবশক্তি কালীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং জাতীয় জুলাই যোদ্ধা জোট লালমনিরহাট জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক দায়িত্ব পালন করছেন।
আয়োজকদের প্রত্যাশা, এই পদযাত্রা দেশপ্রেম, গণসচেতনতা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সকল শ্রেণি-পেশার মানুষকে শান্তিপূর্ণভাবে পদযাত্রায় অংশ নিয়ে দেশ গড়ার এই উদ্যোগকে সফল করার আহ্বান জানিয়েছেন।
মোঃ রেদোয়ান ইসলাম রনি স্টাফ রিপোর্টার লালমনিরহাট 



















