ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পত্নীতলায় ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

পত্নীতলা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ এক যুবককে আটক করেছে পত্নীতলা থানা পুলিশ। পুলিশের দাবি, আটক ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

পত্নীতলা থানার এএসআই মিজান সাহেব বলেন, ২১ জুলাই ২০২৬ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে পত্নীতলা থানার পুলিশের একটি দল উপজেলার ৫ নাম্বার মাটিন্দর ইউনিয়নের শাশইল গ্রামের বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় জৈনিক মোঃ ইসাহাকের মুদির দোকানের সামনে পাকা রাস্তা ওপর থেকে মোঃ শাহিন আলম (২৫)-কে আটক করা হয়। তিনি দক্ষিণ কাজীপাড়া (মাটিন্দর) এলাকার মোঃ আবুল খালেকের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

পরে আটক শাহিন আলমের হেফাজত থেকে ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণআইনের মামলা করা হয়েছে বলে পত্নীতলা থানার ইনচার্জ ওসি মোঃ নিয়ামুল হক সাহেব জানান।

ওসি সাহেব আরও জানান, সমাজ থেকে মাদকদ্রব্য অপসারণের অপসারণের লক্ষ্যে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে সমাজ থেকে যুব ও তরুণদের মাদকদ্রব্য সেবনের হাত থেকে রক্ষা করা সম্ভবপর হতে পারে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, মাদকের বিস্তার ঠেকাতে পুলিশি অভিযান আরও যোদ্ধার করা প্রয়োজন। বিশেষ করে বাজার ও আশেপাশের এলাকায় নিয়মিত নজরদারি বাড়ানো হলে মাদক বিক্রি ও সরবরাহ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

সচেতন মহলের মতে, শুধু মাদক ব্যবসীদের আটক করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। মাদকের মূল সরবরাহকারী পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

পত্নীতলায় ৬৫ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৭:৫৩:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬