ঢাকা ১২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

*ধনবাড়ী উপজেলা নারী ফুটবলের আঁতুড়ঘর পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হলো আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬*

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নারী ফুটবলের অন্যতম প্রাণকেন্দ্র ও আঁতুড়ঘর হিসেবে পরিচিত *পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে* উৎসবমুখর পরিবেশে *আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬*-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিদ্যালয়ের গভর্নিং বডির সম্মানিত সভাপতি *জনাব নুরুল আলম ফকির*।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও দলগত চেতনা গড়ে তোলে। এই ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভাবান নারী ফুটবলার তৈরি হবে এবং বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি পাবে।”

টুর্নামেন্টে বিদ্যালয়ের বিভিন্ন হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে।

বিদ্যালয় কর্তৃপক্ষ

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

*ধনবাড়ী উপজেলা নারী ফুটবলের আঁতুড়ঘর পাইস্কা বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হলো আন্তঃহাউজ ফুটবল টুর্নামেন্ট–২০২৬*

আপডেট সময় : ০৪:৫১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬