পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে লক্ষ্মীপুরের রায়পুর মা ও শিশু হাসপাতালের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
আজ উপজেলার চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এ বৃক্ষ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
চরমোহনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, রায়পুর মা ও শিশু হাসপাতালের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব ফজলুল করিম বলেন, “জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের এখন থেকেই গাছ লাগানোর প্রতি উদ্বুদ্ধ করতে হবে। রায়পুর মা ও শিশু হাসপাতালের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। একই সাথে মাদ্রাসা প্রাঙ্গণে বেশ কয়েকটি চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন অতিথিরা।
রায়পুরে চরমোহনা মাদ্রাসায় মা ও শিশু হাসপাতালের উদ্যোগে ফলজ ও বনজ বৃক্ষ বিতরণ।
-
মোঃ হাসান লক্ষীপুর জেলা সংবাদদাতা - আপডেট সময় : ০৭:৩৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 39
জনপ্রিয় সংবাদ




















