পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অংশ হিসেবে টেকনাফের ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজারের মুদির দোকান ও মাছ বাজারের ব্যবসায়ীদের মাঝে ময়লা-আবর্জনা রাখার বালতি (ডাস্টবিন) বিতরণ করেছে উন্নয়ন সংস্থা এডিবি (ADB)।
বালতি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৫ নম্বর বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন শিকদার। এছাড়াও উপস্থিত ছিলেন বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি সাবের আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক, শামলাপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক রফিক সওদাগরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচি থেকে বিএনপি পরিবারের স্থানীয় নেতৃবৃন্দ কড়া বার্তা দিয়ে জানান, বাজারে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলা বরদাশত করা হবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ী ও স্থানীয়দের দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
ভারী বৃষ্টিতে শামলাপুর বাজারের বেহাল দশা ও ড্রেনেজ সংকট
অন্যদিকে, দৈনিক বাংলার সংবাদ-এর বিশেষ অনুসন্ধানে শামলাপুর বাজারের চরম বেহাল দশা ও জনদুর্ভোগের চিত্র উঠে এসেছে।
বাজারে সুনির্দিষ্ট ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই পানি আটকে তলিয়ে যায় মাছ ও সবজি বাজার। পানি নিষ্কাশনের পথ বন্ধ থাকায় কেনাবেচা ও চলাচলে চরম ভোগান্তিতে পড়ছেন পথচারী ও ব্যবসায়ীরা।
স্থানীয় পথচারীদের অভিযোগ, বাজারে ১৮ বছরের কম বয়সী অপ্রাপ্তবয়স্ক চালকদের দিয়ে অনিয়ন্ত্রিতভাবে বিভিন্ন যানবাহন চালানো হচ্ছে। ফলে বয়স্ক ও অন্যান্য পথচারীরা প্রতিনিয়ত মারাত্মক সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা বাজারের জলাবদ্ধতা নিরসনে দ্রুত ড্রেন নির্মাণ এবং অপ্রাপ্তবয়স্ক চালকদের বেপরোয়া যানবাহন চলাচল বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
টেকনাফ প্রতিনিধি: মিসবাহ উল্লাহ 



















