আজ রবিবার সকালে লালমনিরহাট বুড়িমারী মহা
সড়কে ঢাকা ছেড়ে আসা বুড়িমারী গামী ঢাকা মেট্রো ব- ১৫-৩৯৬৯ নং বরকত যাত্রীবাহী কোচের সাথে বিপরীত দিক থেকে আসা রংপুর গামী একটি পিকাপ এর তুষভান্ডা চিড়ার মিল বটতলা নামক স্থানে মুখো মুখি সংঘর্ষ হয়। এতে পিকাব চালক শাকিব ইসলাম (২১)গুরুত্বর আহত হয়ে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অপর দিকে কোচে ৪ যাত্রী ভুটানি ষ্টুডেন্ট সহ যাত্রী সকল স্বাভাবিক ও সুস্থ্য রয়েছে।কোচচালকহেলপার,সুপার ভাইজার,পালিয়ে আত্বগোপন করলেও বড়খাতা হাই ওয়ে থানা পুলিশ কোচ উদ্বার করে থানা হেফাজতে নিয়ে গেছে।পিকাপ চালক আহত শাকিব ইসলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পুর্ব সিন্দুর্না গ্রামের হাসান শেখ এর পুত্র বলে জানা গেছে।
লালমনিরহাট বুড়িমারী মহা সড়কে ঢাকা কোচ পিকাপ মুখো মুখি সংঘর্ষ ।
জনপ্রিয় সংবাদ




















