ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে মিথানল পান করে দুইজনের মৃত্যু

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানাধীন বাইমাইল কাদের মার্কেট এলাকায় বিয়ে বাড়ীতে মিথানল পান করে দুইজনের মৃত্যু হয়েছে। রবিবার ১৯ জুলাই ভোর চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ভোররাতে একজন ও বিকেল চারটার দিকে একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন সজিব (২২), ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার জুনিয়ার বাজার এলাকার আব্দুল রেজাক এর ছেলে। অপরজন রনি মিয়া (২০) একই জেলার মোস্তফা ইসলামের ছেলে। সজিব বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিন এর বাসায় ভাড়া থেকে কাঁচা মালের ব্যবসা করতেন এবং রনি বাইমাইল কাদের মার্কেট এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।
এলাকাবাসী জানান, গত ১০ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে তার বিয়াই সাগর অ্যালকোহলের (মদ) নামে মিথানল পান করায়। পরের দিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খায়। কিন্তু তাদের কোন উন্নতি না হলে কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
পরে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর চারটার সময় সজিব এবং সাড়ে চারটার সময় রনি মিয়া মারা যান। রনি মিয়ার নানী রেজিয়া খাতুন বলেন, সে আমার সাথে বসবাস করে পড়াশোনা করতো। আমি ভিক্ষাবৃত্তি করে তাকে পড়াশোনা করাচ্ছিলাম। সে এতটাই ভদ্র ছিলো যে কোন নেশা পানি করতনা। তাকে যড়যন্ত্র করে হত্যা করা হয়েছে। এর সাথে জড়িতদের শাস্তি চাই।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি সজিব নামে এক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করেছে। পরে আন অফিশিয়ালি বিকেলে রনি মিয়া
নামে আরও একজনের মৃত্যুর খবর পাই। এ ঘটনার
পর থেকে অভিযুক্ত কাঁচা মালের ব্যবসায়ী সাগর
পলাতক রয়েছে। তিনি বলেন,আমরা ঘটনাস্থলে এসেছি বিষয়টি নিয়ে কাজ করছি।

জনপ্রিয় সংবাদ

ভূল্লীতে জমি দখলের পাঁয়তারা, ধান ও মেহগনি গাছ কাটার অভিযোগ

গাজীপুরে মিথানল পান করে দুইজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:১২:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬